সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাপড়া চালাতে ফুলবাড়িতে অসহায় শিক্ষার্থীর পাশে জেলা ছাত্রদল মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটকে ৫ যুবক, ১০ দিনেও মেলেনি মুক্তি

নিউজ ডেস্ক / ৫০ Time View
Update Time : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন চেষ্টার শিকার হয়ে টানা ১০ দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন ৫ যুবক।

খোলা আকাশের নিচে সামান্য পলিথিনের ছাউনির নিচেই মানবেতর জীবনযাপন করছেন তারা।

উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজনসহ মোট পাঁচজন এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে তারা চরম দুর্ভোগে রয়েছেন।

এদিকে,জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে অনুপ্রবেশ বা পুশ-ইনের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফের আগ্রাসী ভূমিকার প্রতিবাদে বিজিবির সঙ্গে একযোগে পাহারায় অংশ নিয়েছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষও।

এর আগে (১৪ জুন) বিএসএফ দুইটি সীমান্ত দিয়ে মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। পরবর্তীতে চারজনকে সরিয়ে নেওয়া হলেও অবশিষ্ট পাঁচজন এখনো সীমান্তে আটকে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *