শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাস্টারপাড়া এলাকার তিন কিশোর আজ সকাল থেকে নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের মধ্যে মো. আলভী হোসেন নিরাশা (১২), পিতা: মো. খালেদুল ইসলাম, মাতা: মোছা. মুক্তা বেগম। আজ সকাল ৭টার দিকে নাখারগঞ্জ মাদ্রাসা থেকে তার দুই বন্ধু রওশন ও বক্করের সঙ্গে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আলভী হোসেন নিরাশার গায়ের রং কালো। তিন কিশোরের পরিবার সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের দেখে থাকেন বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৭৮০-৬২১৬০৩
সবার কাছে অনুরোধ, সংবাদটি বেশি বেশি শেয়ার করে তিন কিশোরকে দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন।