শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

মোবাইল ব্যবহার নিয়ে মায়ের বকুনি, কুড়িগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় শোক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম / ৫২ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে মায়ের শাসনের অভিমানে নিপা রাণী রায় (১৮) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রোববার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিপা রাণী একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতেন। বিষয়টি নিয়ে রোববার সকালে তার মা তাকে মোবাইল ফোন ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য শাসন করেন। পরে অভিমান করে দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন তিনি।

একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা শাসন করায় অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *