শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৫৩ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ হাটে দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জড়িত মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে রবিবার বিকেলে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ হাটে দীর্ঘ এক যুগ ধরে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন মরহুম আব্দুল শেখের চার ছেলে—সিদ্দিক, আবু তালেব, রঞ্জুসহ অন্যরা। তারা পৃথক তিনটি হোটেল ও একটি ফলের দোকান পরিচালনা করছিলেন।

ভুক্তভোগীদের দাবি, গত ১৭ জুন পাওনা টাকা চাইতে গেলে কুদ্দুস ও তার সহযোগীরা তাদের ওপর চড়াও হয়। এ সময় সিদ্দিকের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করে তার হোটেল ভাঙচুর করা হয়। পরে পর্যায়ক্রমে আরও তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

তারা আরও জানান, ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা আরও সংগঠিত হয়ে বাজারসংলগ্ন ওয়াবদা বাঁধ এলাকায় দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। আহতরা চিকিৎসার জন্য চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। পরে জীবনের নিরাপত্তাহীনতায় তারা কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে আত্মগোপনে রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নারী, শিশু ও অন্যান্য সদস্যরাও বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান তারা।

এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *