রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ন্এযাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ),কুড়িগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার কুড়িগ্রামে ‘মানসিক স্বাস্থ্য ও আত্মসুরক্ষা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক চাপ মোকাবেলার উপায়, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের মানসিক সুস্থতা বজায় রাখা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করা এবং আত্মসুরক্ষামূলক আচরণ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলোকে আরও কার্যকরভাবে উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা এবং আত্মসুরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।