রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম
মানসিক স্বাস্থ্য ও আত্মসুরক্ষার সচেতনতা বৃদ্ধিতে এনসিটিএফের দিনব্যাপী কর্মশালা ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর যুবদল নেতার হামলা কুড়িগ্রামে আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার চাঁদাবাজির বিরোধিতার জেরে কুড়িগ্রামে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ জাতীয় পর্যায়ে কৃতিত্ব: মেধাবী শিক্ষার্থী তাহসিন আবরার জারিফকে জেলা ছাত্রদলের সংবর্ধনা বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তার পানি- ডুবতে যাচ্ছে যেসব জেলা ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নকে দুধকুমরের গ্রাস থেকে রক্ষা ও চর মন্ত্রণালয়ের দাবিতে মাসববন্ধন হিজবুল্লাহর হামলায় কমান্ডারসহ ৪ ইসরাইলি সেনা নিহত রৌমারী সীমান্তে শূন্যরেখায় ছয় দিন ধরে আটকে ৫ যুবক, বাড়ছে মানবিক সংকট রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক দুর্ভোগে অগনিত ট্রেন যাত্রী

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর যুবদল নেতার হামলা

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update Time : রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্থানীয় একটি শালিস বৈঠককে কেন্দ্র করে ভাঙ্গামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা (৪০) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন রায় শুভ (৩৫) ও তার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা রাবাইতারী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম বাবুল বলেন, স্থানীয় একটি শালিস বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুদ রানা গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা সুজন রায় শুভ। তিনি বলেন, “শালিসকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুদ রানা ও তার লোকজন আমার ওপর হামলার চেষ্টা করে। আমরা আত্মরক্ষার চেষ্টা করেছি। এ ঘটনায় আমিও আহত হয়েছি।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফুলবাড়ীর বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহাবুব মিয়া বলেন, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি না থাকায় স্থানীয় পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়েছে। তিনি দাবি করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দ্রুত সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
এদিকে স্থানীয় কয়েকজন জানান, প্রেমঘটিত একটি বিষয় নিয়ে আয়োজিত শালিসে সমঝোতা এবং অর্থ লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আহত মাসুদ রানার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *