শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৮৫ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) রাতে কুড়িগ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কুড়িগ্রাম সদর থানা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে হেফাজতে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না বা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
গ্রেপ্তারের খবরে তার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার এসআই পরিতোষ জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *