শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির বিরোধিতার জেরে কুড়িগ্রামে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে চাঁদাবাজির বিরোধিতাকে কেন্দ্র করে বিএনপির ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (৪৮) কুপিয়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি আব্দুল হামিদ গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা। শনিবার (২০ জুন) বিকেলে সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সহিদুল ইসলাম বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় আব্দুল হামিদের গদি ঘরের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় সহিদুল ইসলামের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, ওৎ পেতে থাকা হামিদ গ্রুপের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকুল মিয়ার ছেলে রকি (২৭) এবং তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে সহিদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।

স্থানীয়দের দাবি, আব্দুল হামিদের নেতৃত্বে রকিসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। সম্প্রতি কালিরহাট বাজারের ব্যবসায়ী মনো মিয়ার কাছে চাঁদা দাবি করা হলে তিনি বিষয়টি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মাহবুবার রহমানকে অবহিত করেন। পরে মাহবুবার রহমান এ ঘটনার প্রতিবাদ করলে তার ওপরও হামলার চেষ্টা করা হয়। এ সময় তার ছোট ভাই সহিদুল ইসলাম এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হামিদ বা রকির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *