শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

জাতীয় পর্যায়ে কৃতিত্ব: মেধাবী শিক্ষার্থী তাহসিন আবরার জারিফকে জেলা ছাত্রদলের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (সাধারণ জ্ঞান) বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জারিফের এ অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের মাধ্যমে তাহসিন আবরার জারিফ শুধু রাজারহাট উপজেলা নয়, সমগ্র কুড়িগ্রাম জেলার জন্য গৌরব বয়ে এনেছে। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ তাহসিন আবরার জারিফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষাক্ষেত্রে তার ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *