রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক দুর্ভোগে অগনিত ট্রেন যাত্রী

স্টাফ রিপোর্টার / ৬৯ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে অনেককে বিকল্প পরিবহনের খোঁজে ছুটতে হয়েছে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।
সকালে ট্রেন ধরতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন, ট্রেনটি কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে মুহূর্তেই দেখা দেয় বিভ্রান্তি ও ভোগান্তি। জরুরি কাজে ঢাকাগামী অনেক যাত্রী পড়েন চরম বিপাকে।
ঢাকাগামী যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, “যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।”
রেললাইন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহনে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। আকস্মিক এই পরিস্থিতিতে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল আরও বেশি।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, “বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।”
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে রেললাইন থেকে ট্রাকটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে একটি ট্রাক দুর্ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত রেলপথ সচল করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করা হোক, যাতে দুর্ভোগের অবসান ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *