শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কুড়িগ্রামে সমাজসেবার ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে ১৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করছেন।
সোমবার (১৫ জুন) সকালে কুড়িগ্রাম শহরের ‘আলোর ভুবন’-এ জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে হরিজন, কামার, রবিদাস, জেলে, বাদ্যকর ও হিজড়া সম্প্রদায়ের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-ঢাকা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মনিরুজ্জামান এবং রাজারহাট উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোছা. ববিতা খাতুন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহঃ হুমায়ুন কবির বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পশুপালন, মাশরুম চাষ এবং কুটিরশিল্প বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মসংস্থান সৃষ্টি ও আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সুগম করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *