শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

সল্প সময়ের জন্য ভোগান্তি পোহাতে হলো ফেসবুক ব্যবহারকারীদের

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ২৯ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রায় এক ঘণ্টা কারিগরি ত্রুটির পর স্বাভাবিক হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে বড় ধরনের বিভ্রাটের খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। আর সচল হওয়ার খবর পাওয়া যায় রাত সোয়া ৮টা ৪০ মিনিটের দিকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম— ডাউনডিটেক্টরে জমা হওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে।

ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, মোট অভিযোগের ৫৬ শতাংশই অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানিয়েছেন। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার অভিযোগ এসেছে ১১ শতাংশ প্রতিবেদনে।

ব্যবহারকারীদের মন্তব্য থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশ থেকে সেবা কাজ না করার অভিযোগ এসেছে।

সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেসবুক অ্যাপ চালু করতে, অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্ভাব্য এ সমস্যার কারণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের পাঠানো প্রতিবেদন ও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য সেবা বিঘ্নের চিত্র প্রকাশ করে। ফলে অভিযোগের সংখ্যা ও পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ফেসবুক ও মেটার অন্যান্য সেবায় কয়েক দফা বড় ধরনের বিভ্রাট দেখা গেছে। তবে শুক্রবারের এ সমস্যার ব্যাপ্তি কতটা এবং কতজন ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *