বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে আবারো তেঁতুল গাছের মগডালে বসে আছে সেই ভাইরাল নারী, দেখতে উৎসুক মানুষের ভীড়

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

কুড়িগ্রামে আবারও তেঁতুল গাছের মগডালে বসে আছে সেই ভাইরাল নারী। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে উৎসুক মানুষের ভীড়। পরে গাছের ডাল বেয়ে পুকুরে ঝাপ দিয়ে কিনারে উঠে চলে যায় অদ্ভুত আচরণ শুরু করে সেই নারী।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুল গাছের মগডালে উঠে বসে আছে এক মধ্য বয়স্ক নারী। সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি পুকুরে গোসল করতে গেলে ওই নারীকে গাছের ডালে দেখতে পায়। পরে খবর ছড়িয়ে পড়লে গাছের ডালে বসে থাকা নারীকে এক নজর দেখতে আশে পাশের গ্রামের মানুষ ভীড় জমায়।প্রায় ৩ ঘন্টা গাছের ডালে বসে থাকে ঐ নারী। মানুষের এত ভীড় দেখে এক সময় মগডাল থেকে পানিতে ঝাপিয়ে পড়ে। পরে তার আত্মীয় স্বজনরা পুকুর থেকে তুলে নিয়ে বাড়িতে যায়।
স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, নারীর ওপর জিনের আচর থাকায় মাঝেমধ্যে এমন আচরণ করছে সে।

স্থানীয়রা জানায়, চলতি বছরের গত ৬ মে একইভাবে একই গাছের মগডালে বসে ছিল।ঐ সময় তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে নামানোর চেষ্টা করলে সেদিনও পুকুরের পানিতে লাফিয়ে পড়ে পঞ্চাশ উর্দ্ধ সাজেদা বেগম। সে উলিপুর উপজেলার গোড়াই আনন্দ বাজার এলাকার মো: আবু সাইদের স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *