শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

চিলমারীতে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ৪৬ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম প্রিন্সের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল চিলমারী শহরে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, খাইরুল ইসলাম প্রিন্সের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে হামলার ঘটনার পর থেকে চিলমারী শহরজুড়ে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *