শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

মাস্ক পড়ে কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিউজ ডেস্ক / ১২০ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে মুখে মাস্ক পরিহিত একদল কিশোর ও তরুণকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১টার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া গ্রা‌মে‌ে টেংনাকুড়া ব্রিজ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

উলিপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়।

রোববার (০৭ জুন) বিকে‌লে বাংলা‌দেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ফেসবুক পেজ থে‌কে ভি‌ডিও‌টি শেয়ার দেওয়া হ‌য়।

প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, প্রায়১৮-২০ জন কিশোর ও তরুণ মুখে মাস্ক পরে সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলের ব্যানারে সাবেক সংসদ সদস্য এম এ মতিনের ছেলে সালমান হাসান মারজানের ছবি ছাড়াও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি দেখা যায়।

যদিও মিছিলটি গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল, তবে রোববার বিকেলে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ব‌লেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *