সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু রৌমারী সীমান্তে ৬জনকে পুশইনের চেষ্টা সতর্ক অবস্থানে বিজিবি-গ্রামবাসী ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই : ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর সল্প সময়ের জন্য ভোগান্তি পোহাতে হলো ফেসবুক ব্যবহারকারীদের দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ১২ জনকে ফেরত পাঠাল বিজিবি কুড়িগ্রামে তীব্র বজ্রপাতের সতর্কতা, নিরাপদে থাকার আহ্বান জোরদার কুড়িগ্রামে আবারো তেঁতুল গাছের মগডালে বসে আছে সেই ভাইরাল নারী, দেখতে উৎসুক মানুষের ভীড় চিলমারীতে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উলিপুরে শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৫ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিশুদের সার্বিক নিরাপত্তা জোড়দার এবং যে কোন হয়রানি মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে উলিপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ৭ জুন কুড়িগ্রাম উলিপুর উপজেলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী উপজেলা ক্লাইমেট কাউন্সিল (ইউসিসি) এবং উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রচলিত সামাজিক রীতিনীতি উপেক্ষা করে শিশু ধর্ষণ, নির্যাতন ও শোষণের মতো ন্যক্কারজনক পরিস্থিতির কথা তুলে ধরা হয়। সামাজিক প্রথা বা সামাজিক রীতিকে তোয়াক্কা না করায়, শিশুদের ও নারীদের নিরাপত্তা ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। এসব অন্যায়ের হাত থেকে শিশুদের নির্যাতন, ধর্ষণ ও শোষণ রক্ষায় প্রয়োজন দ্রুত বিচার ব্যবস্থা। এসব কথা তুলে ধরেন মানববন্ধনে অংশগ্রহণকারীগণ।

নারী ও শিশুদের নিরাপত্তা জোড় দান মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকগণ।

অনুষ্ঠানে বক্তরা, শিশু ধর্ষণ, নির্যাতন ও শোষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। মানববন্ধনে বক্তরা আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ, প্রশাসন এবং সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, লতা বেগম, মনিরা ইয়াসমিন,ইকবাল হোসেন চাঁদ, সাদিয়া আনসারি, মনিরুল ইসলাম, সোয়াইব আকতার,মমিনুল ইসলাম, ইএসডিও পক্ষে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় রায় অফিসার মাইগ্রেশন ও ইয়ুথ ডেভেলপমেন্ট, জয়প্রকাশ অফিসার ডি আর আর ও এনবিএস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *