শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

বিশ্বকাপ ফুটবল খেলতে কুরআন শরীফে চুমু দিয়ে দেশ ছাড়লো ইরান ফুটবল দল

আন্তর্জাতিক ডেস্ক / ৭৯ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপে অংশ নিতে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফে চুমু দিচ্ছে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া দল ইরান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরান ফুটবল দলের খেলোয়াড়েরা কুরআনের চুমু দিয়ে দেশ ছাড়ছেন। এমন দৃশ্য দেখার পর পুরো মুসলিম বিশ্বে আলোচনায় এবং প্রশংসায় ভাসছেন ইরান। মুসলিম দেশগুলো ধর্মের প্রতি সঠিক আনুগত্য এবং বিনয়ী হওয়ার কারণে স্বাগতম জানিয়েছে ইরানের খেলোয়াড়দের।

কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অনেকে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের ভিসা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। খেলোয়াড়দের ভিসা দিলেও ভিসা পায়নি ইরানের জাতীয় দলের কোচ আমির ঘালেনোই।

অনেকের মতে ফুটবল একটি খেলা মাত্র যা বিনোদনের সামিল। কিন্তু মাঠের খেলাকে ভূ-রাজনীতিতে জড়ানো, এটা সম্পূর্ণ খেলার মান কে ক্ষুণ্ণ করা এবং খেলার প্রকৃত বিনোদন ধ্বংস করার মতো বাজে কাজ। বিশ্বকাপ ফুটবল একটা বিশ্ব মঞ্চ। এখানে অংশ নেয় সকল মহাদেশের শীর্ষ দলগুলো। এটা প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। সারা বিশ্ব তাকিয়ে থাকে পুরো বিশ্বকাপের ম্যাচ গুলোর উপর।

কিন্তু রাষ্ট্রীয় দ্বন্দ্বকে কেন্দ্র করে কোন দলের উপর পেরোশানি দেওয়া কিংবা হয়রানি করা এটা একটি অনৈতিক কাজ। এমন অমনুষ্যত্বের মতো কাজ কেবল একটা দেশের উপর প্রভাব পড়ে না। এর প্রভাব পড়ে দর্শক এবং খেলোয়াড়দের ওপড়েও।

আসন্ন বিশ্বকাপ আয়োজন করছেন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্টীয় শত্রুতার জেরে খেলোয়াড় ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। যদিও ফিফার কাছে দাবি করে ইরান ফুটবল দল তাদের ম্যাচ গুলো মেক্সিকো বা কানাডায় নেওয়া আহ্বান জানিয়ে ছিলো। তবে ফিফার সভাপতি সাফ জানিয়ে দেয় ম্যাচ পরিবর্তনে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ফিফা। এ জন্য ম্যাচের পরিবর্তনের কোন সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *