শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বিশ্ব পরিবেশ দিবসে জুভেন্স রাইটস নেটের সচেতনতামূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম / ৫৯ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিশু বিষয়ক সংগঠন জুভেন্স রাইটস নেট। এ উপলক্ষে সকালে সংগঠনটির সদস্যরা ধরলা নদীর তীরে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

পরে বিকেলে পরিবেশ সুরক্ষা ও একটি সবুজ ভবিষ্যৎ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জুভেন্স রাইটস নেটের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সচেতনতার এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *