শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান

Reporter Name / ৩৬ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (৫ জুন) সকাল সোয়া ৬টার দিকে বাজারটিতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের কাপড়, কসমেটিকস, ফলসহ বিভিন্ন ধরনের দোকান মুহূর্তেই আগুনের গ্রাসে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রথমে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুড়িগ্রাম ও নাগেশ্বরীর মোট তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী ইউনিটগুলোর সহায়তা নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ মালামাল মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, “এখন পর্যন্ত ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হওয়ার বিষয়টি আমরা চিহ্নিত করেছি। ক্ষতিগ্রস্তদের জন্য আপৎকালীন সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রীর প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য দ্রুত চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *