সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাপড়া চালাতে ফুলবাড়িতে অসহায় শিক্ষার্থীর পাশে জেলা ছাত্রদল মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ১২ Time View
Update Time : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন, নাগেশ্বরীর আয়োজনে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মো: আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো: গোলাম রসুল রাজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। তাঁর লেখনীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটেছে। নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *