রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম
লেখাপড়া চালাতে ফুলবাড়িতে অসহায় শিক্ষার্থীর পাশে জেলা ছাত্রদল মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

লেখাপড়া চালাতে ফুলবাড়িতে অসহায় শিক্ষার্থীর পাশে জেলা ছাত্রদল

স্টাফ রিপোর্টার / ১৪ Time View
Update Time : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

অভাবের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে না যায়-এই লক্ষ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অসহায় শিক্ষার্থী এরশাদুল হক মারুফের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
রোববার (৪ অক্টোবর) জেলা ছাত্রদলের পক্ষ থেকে মারুফের হাতে একটি বাইসাইকেল তুলে দেওয়া হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাইভেট পড়তে যাতায়াতে তার দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এরশাদুল হক মারুফের মা নেই। বাবাও থেকেও নেই। এমন প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। তার শিক্ষা চালিয়ে যাওয়ার পথ কিছুটা সহজ করতেই জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, “এরশাদুল অন্যের বাড়িতে থেকে লেখাপড়া করে। ভালো পোষাক, যাতায়াতের বাহনের অভাব ও অর্থ ও সংকটে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ছাত্রদলের এই উদ্যোগে কাশিপুর ইউনিয়নের স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *