শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের।

মলম পার্টির খপ্পরে অটোচালক, অসুস্থ অবস্থায় হাসপাতালে উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি / ৯ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে কুড়িগ্রামের আদলত বা কোর্টে আসার পথে মলম পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হন অটোচালক মোঃ আল-আমিন (রন্জু)। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার নিখোঁজের বিষয়টি সম্পর্কে পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর ওই অটোচালককে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা মেলে। কিন্তু তার ব্যবহৃত নীল রঙের অটোরিকশাটি কোনো সন্ধান মেলেনি এখন পর্যন্ত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা মো: আলম হোসেনের ছেলে অটোচালক মোঃ আল-আমিন (রন্জু)। অটোচালক রন্জু ভাই ভাই ব্যাটারি হাউস-এর একটি নীল রঙের অটোরিকশা চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, ৩ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রন্জুর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে এক অপরিচিত ব্যক্তি তার পরিবারের সদস্যদের ফোন করেন। ফোন করে অটোরিকশাটি উলিপুর রোডে নেওয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে ওই নাম্বারে একাধিকবার ফোন করলে কোনো সংযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় রন্জুর খোঁজে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া শুরু করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় তার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।পরিবারের সদস্যরা জানায়, রন্জুকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎকাধীন অবস্থায় পাওয়া গেছে। তিনি বর্তমান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিবারটির ধারণা, ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে উলিপুর রোডে তাকে অজ্ঞান করে অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। তারা মনে করেন, মলম পার্টি বা অজ্ঞান পার্টির সদস্যরা এই কাজের সঙ্গে জড়িত আছে।

তবে আল-আমিনের সন্ধান মিললেও এখনো উদ্ধার হয়নি তার ব্যবহৃত নীল রঙের অটোরিকশাটি। এ ঘটনায় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

অটোরিকশাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি আল-আমিন রন্জুর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *