শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৫ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

নির্বাচনে কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রাম জেলাকে কোনোভাবেই অবহেলা করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। কুড়িগ্রামকে দেশের একটি পশ্চাৎপদ জেলা হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকার বিশেষ নজর দিচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল। দীর্ঘদিন এসব বিভাগ সঠিকভাবে কাজ করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি প্রশাসনের নানা স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্য রয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের জমা হওয়া এই অসঙ্গতি একদিনে দূর করা সম্ভব নয়। তবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং প্রশাসনকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ চালিয়ে যাচ্ছে।

কুড়িগ্রামের বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ইতোমধ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের আয় বাড়বে এবং জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।

রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, আধুনিক অবকাঠামো কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করবে এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা পাওয়া সহজ করবে। উপজেলা পর্যায়ে সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

উদ্বোধন শেষে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *