বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম
কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি

কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি / ১০ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কুড়িগ্রামের কচাকাটায় পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মোঃ সুমন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় কচাকাটা থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন দুর্গম চর এলাকা নারায়ণগঞ্জ ইউনিয়নের বালাহাটে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ সুমন মিয়াকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৯৪ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

​কচাকাটা থানা পুলিশ জানায়, সীমান্তঘেঁষা ও দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কচাকাটা থানা এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *