বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির (সেশন ২০২৬–২০২৯) দায়িত্ব হস্তান্তর, অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক করা হয়। পরে নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, নব-নির্বাচিত কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
নতুন কমিটির মাধ্যমে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারের ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়ী সমাজের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ প্রত্যাশার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটি।