বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি হাতিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।