বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি এবং স্নাতক ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
নবীন বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা তাদের সুন্দর ও সফল শিক্ষাজীবন কামনা করেন।
অনুষ্ঠানকে ঘিরে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।