বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফুলবাড়ী উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি / ২৬ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় শৃঙ্খলাভঙ্গ ও একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সত্যতা প্রমাণিত হওয়ায় ফুলবাড়ি উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমানকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক ক্ষুদে বার্তায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমানকে দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করা হলো।

একই সাথে এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কৃত খলিলুর রহমানের সাথে সবধরনের সাংগঠনিক যোগাযোগ বন্ধ রাখাও নির্দেশ দেওয়া হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের সমস্ত পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে আর যাতে কোন নেতাকর্মী এহেনও কর্মকান্ডে জড়িত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *