বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারে গৃহপালিত পশু বিতরণ কুড়িগ্রাম সরকারি কলেজ মেরামত ও সংস্কারে বরাদ্দ ১ কোটি ২৬ লাখ টাকা কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক বাড়িতে ডিবির অভিযান, ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ধরলার ভাঙনে অস্তিত্ব সংকটে জগমনের চর, মসজিদ–মাদরাসা–বিদ্যালয় রক্ষায় স্থায়ী বাঁধের দাবি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত

সার বিতরণে বিলম্ব, ক্ষুব্ধ কৃষকের সড়ক অবরোধ—উলিপুরে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সার বিতরণে বিলম্ব করায় সড়ক অবরোধ করেন কৃষকরা। এর ফলে যানজট সৃষ্টি হওয়ায় প্রায় দুই ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকে। পরে উপজেলা প্রশাসক, পুলিশ ও কৃষি কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুনরায় প্রশাসনের উপস্থিতিতে সার বিতরণ শুরু করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে মেসার্স সুফিয়া ইন্টারপ্রাইজের সার বিতরণে বিলম্ব করায় এ ঘটনা ঘটে। জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটির আজ সকাল থেকে সার বিতরণের কথা থাকলেও ৯.৩০ (সাড়ে নয়টা) পার হয়ে গেলেও সেখানে ডিলার কর্তৃপক্ষের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় না। এবং সার বিতরণের কোন কার্যক্রম চোখে পড়ে না।

সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ডিলারের লোকজন না আসায় ও সার বিতরণ না করায় ক্ষিপ্ত হয় কৃষকরা। পরে উত্তেজিত কৃষকরা টায়ারে আ-গু-ন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময়ে প্রায় দুই ঘন্টা কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী তিন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি খবর পেয়ে দ্রুত উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন। পরে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অবরোধকারী কৃষকদের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষার পরও সময় মতো সার না পাওয়ায় কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরমধ্যে ডিলার পয়েন্টে লোকজন না আসায়, চরম উত্তেজিত অবস্থায় পৌঁছালে কৃষকরা বাধ্য হয়ে টায়ারে আ-গু-ন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

অভিযোগের বিষয়ে মেসার্স সুফিয়া ইন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, আজকে সার বিতরণের কথা থাকায় সকাল থেকে বিপুলসংখ্যক কৃষক পয়েন্টে সামনে ভিড় জমায়। এ কারণে উপজেলা প্রশাসনের নিকট সহযোগিতা চাওয়া হয়। এরমধ্যে সকাল ১০ টা বাজতে না বাজতেইবা কৃষকরা উত্তেজিত হয়ে হট্টগোল সৃষ্টি করেন। পরে সবাই মিলে সড়ক অবরোধ করেন। বিষয়টি প্রশাসন জানতে পেয়ে দ্রুত এসে পরিস্থিতি শান্ত করে। পরে প্রশাসনের সহযোগিতায় সার বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.ম আরিফ বলেন, সকাল ৮ টা থেকে সার বিতরণের কথা ছিলো। কিন্তু অনেকজন কৃষক সার নিতে আসায় ও কৃষকদের চাপের কারণে পয়েন্ট খুলতে হিমশিম খাচ্ছিলেন কর্তৃপক্ষ। এ কারণে কৃষকরা উত্তপ্ত হয়ে সড়ক অবরোধ করেন কিছুক্ষণ। এরপর ঘটনাস্থলে উপজেলা প্রশাসস, পুলিশ ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত হয়ে সার বিতরণ শুরু করা হয়। সারের কোন সংকট নেই বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *