শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম সরকারি কলেজে আন্তঃগ্রুপ বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

“জোরের তর্ক নয়, তর্কে জোর চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে আন্তঃগ্রুপ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।

সোমবার, ২১ সেপ্টেম্বর কলেজের বিতর্ক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন উচ্চ মাধ্যমিক ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান সরকার এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চ মাধ্যমিক শ্রেণির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আহ্বায়ক চিন্ময় রায়। আর পুরো বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনা করেন কলেজের বিতর্ক পরিষদের পরিচালক কুঞ্জ রায়।

আয়োজকরা জানান, বিতর্ক শুধু মতের পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যম নয়; বরং এর মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস এবং সাবলীলভাবে মত প্রকাশের সক্ষমতা তৈরি হয়।

পাশাপাশি যুক্তিনির্ভর আলোচনা ও সৃজনশীল চিন্তার বিকাশেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান তারা।

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *