শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

উলিপুরে সড়ক নিরাপত্তায় বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কাজল ইসলাম , ভ্রাম্যমাণ প্রতিনিধি / ১০৪ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

উলিপুরে পৌর শহরের হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম উলিপুর উপজেলায় (৪ জুন) বৃহস্পতিবার বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির উদ্যোগে উলিপুর বড় মসজিদ মোড়ে জনভোগান্তি নিরসনের জন্য একাধিক স্থানীয় বাসিন্দা মানববন্ধন করেন। দীর্ঘ সময় ধরে যানজট ও সাধারণ মানুষের চলাফেরা ঝুঁকির আশঙ্কা। এবং সড়কে জনদুর্ভোগ এড়াতে রাস্তা নিরাপত্তার বিষয়কে বিবেচনা করে সকাল ১০ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা দাবি করে ” আমাদের দাবি, আমাদের অধিকার, উলিপুর হ্যালিপ্যাড হতে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন চাই ” বলে স্লোগান তুলেন।

বক্তারা বলেন, উলিপুর পৌর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহনের চলাচলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন।

বক্তারা আরও জানান, একটি বাইপাস সড়ক নির্মাণ করা হলে শহরের ভেতরের যানচাপ কমবে। যার কারণে জনসাধারণের নিরাপত্তাও বৃদ্ধি পাবে। নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *