বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪২ Time View
Update Time : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝের চরে মা ও শিশুদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুভেন্স রাইটস নেট (Juvence Right’s Net—JRN), কুড়িগ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জুভেন্স রাইটস নেট, কুড়িগ্রাম জেলার সভাপতি সায়মা সুলতানা।

সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা এবং শিশুদের সুস্থ ও নিরাপদ বেড়ে ওঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য, পরিচর্যা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও অধিকার বিষয়ে উপস্থিত মা ও শিশুদের সচেতনতামূলক ধারণা দেওয়া হয়।

আলোচনায় মাঝের চরের স্থানীয় মা-বোনেরা অংশ নিয়ে তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তাঁরা শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা, বাল্যবিবাহের ঝুঁকি এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় নারীদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা ও বিষয়ভিত্তিক জ্ঞান যাচাইয়ের লক্ষ্যে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশ্নোত্তর পর্বে ভালো মূল্যায়ন পাওয়া অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, চরাঞ্চলের মা ও শিশুদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং স্থানীয় সমস্যাগুলো আলোচনার মাধ্যমে চিহ্নিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে শিশুদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করতে পরিবার ও স্থানীয় সমাজের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্থানীয় মা ও শিশুরা এবং জুভেন্স রাইটস নেটের সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *