শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনরোধে স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও ভাঙন প্রতিরোধে মানববন্ধন করেছে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নবাসী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চরে ভাঙন প্রতিরোধে অংশগ্রহণ করে হাজারো শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।

স্থানীয়দের দাবি, গত এক বছরে প্রায় ১৫০টি বসতবাড়ি ও কয়েক শ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, দুটি উচ্চবিদ্যালয় ও দুটি কলেজ। পাশাপাশি হুমকিতে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস, পুলিশ তদন্তকেন্দ্র ও ইউনিয়ন পরিষদ।

ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা।

তাদের দাবি, দ্রুত নদীতীর সংরক্ষণে ব্যবস্থা না নিলে আরও ঘরবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও দাবি জানান তারা।

ক্যাপশনঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চরে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা ও ফসলি জমি ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে হাজারো শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *