শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে ৩ শতাধিক ক্রীড়াবিদের অংশগ্রহণে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update Time : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

​কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬

​আজ রোববার সকালে কুড়িগ্রাম স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক পরাশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। মানসিকভাবে বিকশিত হতে এবং কায়িক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। এ ছাড়া জেলার বিভিন্ন মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

​আয়োজকেরা জানান, জেলার ৯টি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবারের আসরে কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বিজয়ী ক্রীড়াবিদেরা আগামী ২১ সেপ্টেম্বর রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *