শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভূরুঙ্গামী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাতভর যৌথ অভিযান চালিয়ে দুইজনের বসতবাড়ি থেকে মোট ২ হাজার ১৫০ কেজি অবৈধ মজুদ সার উদ্ধার করেন।
উপজেলার ইসলামপুর এলাকার মো: বেলাল ও মানিক উদ্দীনের বাড়িতে গোয়ালঘর, খড়ির মাচা ও ধানের গোলায় অভিযান পরিচালনা করে ৪২ বস্তা ইউরিয়া সার যার কেজি ১ হাজার ৫০০ এবং ডিএপি ৬৫০ কেজি সার উদ্ধার করেন পুলিশ ও উপজেলা প্রশাসন।
পরে সার সংগ্রহ করে অবৈধভাবে মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে পুলিশ ও উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের পরিচালনার মাধ্যেমে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেন।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার সার বিতরণ প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধভাবে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ সতর্ক রয়েছে।