শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তিন বোনের পাশে উপজেলা প্রশাসন আসন না পেলেও কুড়িগ্রামকে অবহেলা করা হবে না: ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া বদলি বাণিজ্য কচাকাটায় ৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সত্তর বছরের পুরোনো গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা জাতীয়করণের দাবি স্থানীয়দের। কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ফুলবাড়ীতে এসএসসি-তে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update Time : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতেই এ কর্মসূচির আয়োজন বলে জানান সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাব্বের আলী মুসা, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ. বি. হানিফ, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান এবং বালারহাট ডিএস দাখিল মাদ্রাসার সুপার উমর আলী।

এছাড়াও ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্যসচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক নন্দন সেন মিঠুন, জেলাল সরকার, রমজান আলী রনি ও মহব্বত আলী। জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্যদের মধ্যে ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জুনাইদুল ইসলাম আদিল ও সহসভাপতি সুজন মিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *